ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানকে প্রাইভেটকারের ধাক্কা দেয়ার ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা নামক স্থানে আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিক থেকে ময়মনসিংহগামী আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী পল্লি চিকিৎসক কাদির মাস্টার (৬৫) নিহত হন। প্রাইভেটকারে থাকা তার তিন ছেলে জুয়েল খান, বাছির খান, বিপ্লবখান ও ড্রাইভার গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে জুয়েল মারা যান। নিহত কাদির মাস্টারের বাড়ি উপজেলা জামিরদিয়া মাস্টারবাড়ি গ্রামে।
ইত্তেফাক/এসএস
