তানোরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৬:৩০
তানোর উপজেলায় শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিশু মোহর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
 
অভিযুক্ত যুবক মনিরুল ইসলাম নিশি তানোর পৌর এলাকার কাশিমবাজার ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার কুতুব আলীর ছেলে।
 
তানোর থানা ওসি (তদন্ত) মহিনুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে আটককৃত মনিরুলের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি