ভিসা এবং এসএসএলকমার্জের ‘বৈশাখী ধামাকা’

আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৯:৫০
বিশ্বের শীর্ষস্থানীয় গ্লোবাল পেমেন্ট টেকনোলজি নেটওয়ার্ক, ভিসা এবং এসএসএলকমার্জ এর যৌথ উদ্যোগে ই-কমার্স সাইটগুলো নিয়ে এলো বিশাল ছাড়ের ‘বৈশাখী ধামাকা’ অফার। এই ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন ই-কমার্স সাইটে কেনাকাটা করলেই ক্রেতারা পাবেন দারুন সব ছাড়। 
 
ভিসা এবং এসএসএলকমার্জ এর যৌথ উদ্যোগে বৈশাখী ধামাকা অফারটি চলবে ১২ এপ্রিল থেকে ১১ মে  পর্যন্ত। ভিসা এবং এসএসএলকমার্জ এর বৈশাখী ধামাকা ক্যাম্পেইন থেকে হাজারো পণ্যের সমারোহ থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন কাঙ্খিত পণ্যটি।  
 
এসএসএল কমার্জ এর ১০টি পার্টনার এই ক্যাম্পেইনে অংশ নিচ্ছে। যেখানে আজকের ডিল ডটকম (ajkerdeal.com)  দিচ্ছে ১০% ছাড়, বাগডুম ডটকম (bagdoom.com)   ১০% ছাড়, ইজি ডটকম ডটবিডি (easy.com.bd)  দিচ্ছে ৫% বাড়তি, গাড়িভাড়া ডটকম (garivara.com)  দিচ্ছে ২০% ছাড়, হাংরি নাকি ডটকম (hungrynaki.com) দিচ্ছে ৫% ছাড়, প্রিয়শপ ডটকম (priyoshop.com) দিচ্ছে ১৫% ছাড়, শাদমার্ট ডটকম (shadmart.com)  দিচ্ছে ১৫% ছাড়, স্বপ্ন ডটকম (shwapno.com)  দিচ্ছে ৮% ছাড়, সেবা ডট এক্সওয়াইজেড (sheba.xyz)  দিচ্ছে ২০% ছাড় এবং সহজ ডটকম  (shohoz.com) দিচ্ছে ২০% ছাড়।