এফএ কাপের ফাইনালে ম্যানইউ

আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২০:০৪
টোটেনহ্যামের সুচনা ঝড়কে সামাল দিয়ে তাদের ২-১ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতে প্রতিপক্ষের আক্রমনে নাস্তানাবুদ সফরকারী ইউনাইটেড পিছিয়ে পড়ার পর অসাধারণ দক্ষতার সঙ্গে জয় নিশ্চিত করে। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ওই জয়ে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে রেড ডেভিলসরা। 
 
শুরুতেই ডেলে আলির গোলে প্রায় একযুগ ধরে ট্রফির অপেক্ষায় থাকা স্পার্সরা যখন নতুন স্বপ্ন বুনতে শুরু করে তখনই সে প্রত্যাশা ভেঙ্গে চুরমার করে দেন অ্যালেক্সিস সানচেজ ও আন্দের হেরেরা। পরপর পর গোল করে ইউনাইটেডকে জয় এনে দেন এই দুই ফুটবল তারকা।
 
দলের হয়ে প্রথম শিরোপা স্বাদ পাওয়ার অধীর আগ্রহে অপেক্ষারত স্পার্সের কোচ মাওরিসিও পচেত্তিনো এতে হতাশা ব্যক্ত করে বলেছেন, ‘তাদের জীবনের পরিবর্তন হলনা।’
 
ম্যাচের ১১তম মিনিটে দলবদ্ধ প্রচেস্টায় অসাধারণ গোল আদায়ের মাধ্যমে এগিয়ে যাবার আগে দুটি গোলের সুযোগ নষ্ট করেছেন হ্যারি কেন ও সন-হিউন-মিন। ডেভিসন সানচেজের দূরপাল্লার শটের বল নিখুঁদভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসেন ক্রিস্টিয়ান এরিকসন। ড্যানিস এই মিডফিল্ডারকে ধরতেই পারেননি পল পগবা। পরে তার মাপা ক্রসের বল নিয়ে ইউনাইটেডের জালে জড়ান আলী (১-০)। মৌসুমে এটি তার ১৩তম গোল।
 
তবে প্রাথমিক অবস্থাতেই ব্যবধান বাড়িয়ে দেয়ার সুযোগটি হাতছাড়া করেছে স্পার্স। সন এর যোগানের বলে যথা সময়ে পা ছোঁয়াতে ব্যর্থ হন কেন। এ সময় অবশ্য দারুণ তৎপর ছিলেন পগবা। ৮৯ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানো পগবার প্রতি খুব একটা সদয় ছিলেন না ইউনাইটেড কোচ হোসে মরিনহো। যে কারণে তাকে অধিকাংশ সময় সাইড লাইনেই বসিয়ে রেখেছেন। তবে গত বুধবার বার্নমাউথের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়ার পর কোচ মরিনহো ফরাসি তারকা প্রশংসা করে বলেছেন, পগবা তার যোগ্যতার প্রমাণ দিয়েছে। 
 
এদিকে গোল হজাম করার ১৩ মিনিট পরেই সেটি পরিশোধ করে দেয় ইউনাইটেড। ম্যাচের ২৪তম মিনিটে পগবার যোগান থেকে বল পেয়ে দারুন দক্ষতায় টোটেনহ্যামের জালে জড়ান অ্যালেক্সিস সানচেজ (১-১)। এর মাধ্যমে বিরল এক রেকর্ডও গড়েছেন সানচেজ। হোম অব ইংলিশ ফুটবল খ্যাত ওয়েম্বলিতে তিনি ইউনাইটেডের হয়ে তিন ম্যাচে তিন গোল করার মাধ্যমে ক্লাব ও দেশের হয়ে আট ম্যাচ থেকে অস্টম গোল করেছেন। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল। 
 
বিরতির পর অবশ্য স্বাগতিকদের উপর দারুণভাবে চড়াও হয় মরিনহোর শিষ্যরা। এর সুফল পেতেও বেশী সময় লাগেনি। ম্যাচের ৬২তম মিনিটে রোমলেু লুকাকুর সহায়তায় গোল করে ইউনাইটেড সমর্থকদের আনন্দে ভাসান আন্দের হেরেরা । তার ধীর গতির নিচু শট কোন প্রতিবন্ধকতা ছাড়াই আশ্রয় নেয় স্পার্সদের জালে (১-২)। বাসস।
 
ইত্তেফাক/রেজা