ফুলবাড়ীয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল মোস্তাককে গ্রেফতার করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সাবেক জননী সিনেমা হলের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, বিএনপি নেতা মোস্তাকের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলার একটি ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
