সিরিয়ার রাকায় গণকবরে ২শ’টি লাশ পাওয়া গেছে

আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২২:১৭
সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) এর সাবেক ঘাঁটি রাকায় একটি গণকবরে ২শ’ মানুষের লাশ পাওয়া গেছে। এগুলো জিহাদি ও বেসামরিক মানুষের লাশ বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। 
 
রাকা সিভিল কাউন্সিল কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দাল্লাহ্ আল-এরিয়ান বলেন, ওই গণকবর থেকে প্রায় ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ২শ’টির মতো লাশ রয়েছে।
IMG0
একটি হাসপাতালের কাছে ফুটবল খেলার মাঠের নিয়ে গণকবরটি পাওয়া গেছে। সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়া ও ইরাকের জিহাদি দখলকৃত বেশ কয়েকটি স্থানে গণকবর পাওয়া গেছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু