এইচএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র সরবরাহের প্রতারণার ঘটনায় জড়িত থাকার অপরাধে কুড়িগ্রামের তিন শিক্ষাথীকে অাটক করেছে র্যাব-১৩। রবিবার সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের মুন্সিপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে তাদের অাটক করা হয়।
অাটককৃতরা হলেন- কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুর মিস্ত্রিপাড়ার মো. হানিফের ছেলে শাহজালাল (১৭), সাজু মিয়ার ছেলে তরিকুল (১৬) ও সিরাজুলের ছেলে সিহাব (১৭)।
র্যাব- ১৩ এর এএসপি শাহীনুর কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, তরিকুল ও শাহজালাল অভ্র ফাহিম নামে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে তাদের অাটক করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
