নাচোল উপজেলা জামায়াতের সেক্রেটারি মোবারক হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। মোবারক উপজেলার বাইলকাপাড়া গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে।
নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাইলকাপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
