কুমিল্লায় পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আল আমিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, পাঁচটি মুখোশ ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে। নিহত ডাকাত আল আমিন জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের সিরাজ মিয়ার পুত্র। তার বিরুদ্ধে মুরাদনগরসহ বিভিন্ন থানায় নয়টি ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে। মুরাদনগর থানার ওসি একেএম মঞ্জুর আলম মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম
