মতলব উত্তরে হিস্টিরিয়ায় আক্রান্ত শতাধিক শিক্ষার্থী

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৭:৩১
মতলব উত্তর উপজেলায় শতাধিক শিক্ষার্থী সাথে অসুস্থ হয়ে পড়ে। তারা হিস্টিরিয়ায় আক্রান্ত বলে ডাক্তার জানিয়েছেন। উপজেলার ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ে সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বলেন, বিদ্যালয়ে সমাবেশ করার পর প্রথমে ৬ষ্ঠ শ্রেণির কয়েকজন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে যায়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণের মধ্যে এক এক করে আরো বেশ কয়েকজন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব দক্ষিণ উপজেলা হাসপাতাল ও দাউদকান্দি উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
IMG0
খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, ইউএনও শারমিন আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর কুমার সাহা, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, ওসি আনোয়ারুল হক, উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি সামছুল হক চৌধুরী বাবুলসহ জনপ্রতিনিধিরা হাসপাতালে ছুটে আসেন। তারা রোগীদের খোঁজখবর নেন।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার সাহা জানান, চিকিৎসা বিজ্ঞানে এটাকে হিস্টিরিয়া রোগ বলা হয়। একজন আক্রান্ত হলে আতঙ্কে আরেকজন আক্রান্ত হয়। তবে এতে ভয়ের কিছু নেই। মানসিক সমস্যার কারণে শিক্ষার্থীরা বারবার অসুস্থ হয়ে পড়ছে।
 
ইত্তেফাক/আরকেজি