গাজায় ইসরাইলি সেনার গুলিতে আহত ফিলিস্তিনির মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৯:০০
গাজায় ইসরাইলি সেনার গুলিতে আহত এক ফিলিস্তিনি মারা গেছে। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আব্দুল্লাহ্ শামালি (২০) নামের ওই তরুণ গত রাতে মারা গেছে। শুক্রবার ইসরাইল সীমান্তবর্তী রাফায় তার পেটে গুলি লাগে। খবর এএফপি’র। 
 
শুক্রবার গাজায় এ পর্যন্ত পাঁচ ফিলিস্তিনি বিক্ষোভকারী গুরুতর আহত হয়। এই নিয়ে ৩০ মার্চ শুরু হওয়া এই বিক্ষোভে এ পর্যন্ত ইসরাইলি সেনাদের গুলিতে ৩৯ জন নিহত হয়েছে।
 
বর্তমান ইসরাইলের দখলকৃত নিজভূমিতে ফিরে যাওয়ার দাবিতে বাস্তুচ্যূত ফিলিস্তিনিরা শুক্রবার ইসরাইল সীমান্তে জমায়েত হয়ে বিক্ষোভ করে। শুক্রবারের ওই সংঘর্ষে ৪শ’ ৪০ জনের বেশি বিক্ষোভকারী গুলিবিদ্ধ বা গ্যাসের কারণে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু