ইংরেজী সাহিত্যের কিংবদন্তি নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়ারের ৪৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুর ২টায় সরকারি বরিশাল কলেজের অশ্বিনী কুমার দত্ত অডিটরিয়ামে ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেন, শেক্সপিয়ার শুধু ইংরেজী সাহিত্যকেই সমৃদ্ধ করেনি, তিনি ইংরেজী ভাষাকেও সমৃদ্ধ করেছেন। সৃষ্টি করেছেন ১৭শ’র বেশি শব্দ। অবশ্য কারো কারো মতে এর সংখ্যা আরো বেশি। তিনি তখনকার তথাগত প্রভাবশালীদের বিরুদ্ধে লিখেছেন, লিখেছেন শোষিতদের পক্ষে। তার কাছ থেকে আমাদের বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে।
সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার অলিউল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুু. মুহসিন উদ্দিন, সরকারি বিএম কলেজের ইংরেজী বিভাগের সাবেক প্রধান অ্যধাপক এইচএম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
