যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। ধর্ম যার যার উৎসব সবার। শেখ হাসিনার সরকার এই বিষয়টি সবসময় গুরুত্ব দিয়ে থাকে।
যশোরের চৌগাছা উপজেলার সলুয়া দাসপাড়ায় সোমবার মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সকল ধর্মের মানুষ বৈষম্য ভুলে দেশ ও জাতির কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। যা বিরল। মহান মুক্তিযুদ্ধেও এমনিভাবে বাঙালি বিজয় ছিনিয়ে দেশকে পরাধীনতার শিকড় উপড়ে ফেলেছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা টুটুল লাকী, সাধারণ সম্পাদক নাছিমা খানম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
