রানা প্লাজা ধসের পাঁচ বছর পূর্তিতে মোমবাতি প্রজ্বলন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২২:৩১
সাভারে রানা প্লাজা ধসের পাঁচ বছর পূর্তিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সোমবার সন্ধ্যায় রানা প্লাজার সামনে শহীদ বেদীতে এ কর্মসূচি পালন করা হয়।
 
এতে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। এসময় তারা কান্নায় ভেঙ্গে পড়েন। পরে তারা রানা প্লাজার সামনে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে শ্রমিক নেতারা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি জানান।
 
ইত্তেফাক/আরকেজি