রংপুরে ১৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার: গ্রেফতার-২

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২২:৫০

রংপুরের সাতমাথা-হারাগাছ সড়কের নাছনিয়া এলাকা থেকে ১৪৭ বোতল ফেন্সিডিল, টিভিএস মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দুপুর ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাইকপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে হারেস মিঞা (২৪) ও একই উপজেলার বোয়ালদার ইউপির পালিবটতলী আর্দশগ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আকরাম হোসেন (৫৪)।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার জানান, তারা গোপন সুত্রে জানতে পারে দিনাজপুরের হাকিমপুর থেকে লাল রঙের একটি টিভিএস মোটরসাইকেলে বিশেষ কায়দায় ফেন্সিডিল বহন করে হারাগাছের দিকে যাচ্ছে।  মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক মাসুদ হোসেনর নেতৃত্বে রংপুর মহানগরীর সাতমাথা- হারাগাছ সড়কের নাছনিয়া আমরাড়ি এলাকায় ওৎ পেতে থাকে। পরে ওই মোটর সাইকেলটি এলে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মোটর সাইকেলসহ আটক করা হয় দুইজনকে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। তার নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/নূহু