চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৮ হাজার ৬শ' পিস ইয়াবাহসহ দু'জনকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নাচোল উপজেলার সদর ইউনিয়নের ঝিকড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে সেলিম রেজা (২২) ও পৌর এলাকার মুরাদপুর মহল্লার রফিকুল ইসলামের ছেলে আল আমিন (৩০)।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাত পৌনে ৯টার সময় নাচোল রাজবাড়ি সড়কের মুরাদপুর গোরস্থানের পাশ থেকে সেলিম রেজা ও আল আমিনকে র্যাব আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ওই ইয়াবাহ জব্দ করে র্যাব। এ ব্যাপারে নাচোল থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব। আজ মঙ্গলবার আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
