রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামে’র আরেক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেফতার জঙ্গি আসান আলী (২৭) পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার মাহেন্দ্রা সরকারপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে পাঠানো র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসান আলী আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। র্যাব -৫ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কাটাখালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এর আগে রবিবার রাতে পুঠিয়ার বানেশ্বর ও জামিরা গ্রাম থেকে এই সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে আসান আলীকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
