‘বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসা’ শীর্ষক সেমিনার দি হেগে অনুষ্ঠিত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৯:১৩
দি হেগে অনুষ্ঠিত ‘বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসা’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের সেমিনার বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে বিদ্যমান বিনিয়োগ ও ব্যবসায়ী সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করেছে।
 
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় এবং দি হেগস্থ বাংলাদেশ দূতাবাস, নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নেদারল্যান্ড এন্টারপ্রাইজ এজেন্সি এর সহযোগিতায় ডাচ-বাংলা চেম্বার অব কমার্স দি হেগের একটি হোটেলে সোমবার সেমিনারটি আয়োজন করে।
 
সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম নেদারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রনালয়ের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ মহাপরিচালক গিয়েদো লান্ডদিরসহ আরো অনেকে।
 
ইত্তেফাক/রেজা