ইংল্যান্ডের ভিসা পেলেন আমির

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৯:৪৫
শেষ পর্যন্ত ইংল্যান্ডের ভিসা পেলেন মোহাম্মদ আমির। আগামীকাল বুধবার সকালেই তিনি দেশ ছাড়বেন। এর আগে ভিসা জটিলতার কারণে আমিরকে রেখেই গতকাল সোমবার দেশ ছাড়ে পাকিস্তান দল। 
 
এই সফরে আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও স্কটল্যান্ড—তিন দেশের বিপক্ষে তিনটি টেস্ট ও দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ব্রিটিশ গণমাধ্যমে এর আগে প্রকাশিত খবরে বলা হয়, দলের সঙ্গে নয় দীর্ঘ দিনের ভিসা চেয়ে ব্যক্তিগতভাবে আবেদন করেন আমির। তবে বিষয়টি অস্বীকার করে পিসিবির এক মুখপাত্র।
 
স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে তাকে যুক্তরাজ্যে কারাগারে জেলও খাটতে হয়েছিল আমিরকে। ২০১৬ সালে পাকিস্তান দলের সর্বশেষ ইংল্যান্ড সফরেও ভিসা পেতে একই সমস্যা পড়তে হয়েছিল আমিরকে। ২০১৪ সালে যুক্তরাজ্যের ভিসা পেতে ব্যক্তিগতভাবে আবেদন করেছিলেন আমির।  
 
ইত্তেফাক/কেআই