জয়ের জন্য মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সকে ১১৯ রানের লক্ষ্য দিয়েছে রাজস্থান রয়্যালস। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত রাজস্থানের ব্যাটসম্যানরা ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন। উইকেট পতনের ধারায়ই প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল দলটি।
ক্যান উইলিয়ামসন ও ইউসুফ পাঠান সর্বোচ্চ ২৯ রান করে সংগ্রহ করেন। সাকিব চার বলে ২ রান করে রান আউট হন। মুম্বাইয়ের বোলারদের মধ্যে ম্যাকলেনগান, হার্দিক পান্ডে ও মার্কান্দে দুটি করে উইকেট নেন। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৩.৪ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে একটি উইকেট নেন।
প্রথম ছয় ম্যাচের তিনটি জিতে সাকিবের রাজস্থানের অবস্থান আপাতত টেবিলের পাঁচ নম্বরে। অপরদিকে প্রথম পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতে মুস্তাফিজের দল আছে সাত নম্বরে।
ইত্তেফাক/কেআই
