সিরাজগঞ্জে শ্বাসরোধে কৃষি শ্রমিককে হত্যা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১১:৪০
সিরাজগঞ্জের বাঐতারায় শ্বাসরোধে কৃষি শ্রমিককে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নাজমুল হোসেন (২৪) ওই গ্রামের আনু মিয়ার ছেলে। আজ বুধবার সকালে তার লাশ ধানক্ষেত থেকে পুলিশ উদ্ধার করে।
 
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নাজমুল আর ফেরেনি। আজ সকালে পূর্ব বাঐতারা মাঠের ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
 
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. দাউদ জানান, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের খুঁজে বের করে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।
 
ইত্তেফাক/এসএস