রাজৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১২:২৮
মাদারীপুর জেলার রাজৈরে সড়ক দুর্ঘটনায় সাইদুল ফকির (৩৮) নামে এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার ভোর রাতে উপজেলার টেকেরহাট সংলগ্ন নয়াকান্দি খাদ্য গুদামের সামনে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর রাতে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের রাজৈর উপজেলার নয়াকান্দি ফুট গোডাউনের সামনে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী মাছ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে ট্রাকটির সামনে দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাকের ভিতরে চাপা লেগে ড্রাইভার সাইদুল ফকির (৩৮) ঘটনাস্থলেই নিহত হন।
 
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার থানায় নিয়ে যায়। নিহত সাইদুল ফকির মাদারীপুর সদর থানার থানতলী এলাকার সমেদ ফকিরের ছেলে। রাজৈর থানার ওসি (তদন্ত) সিরাজুল হক সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস