রাজশাহীতে অনলাইনে যৌন নির্যাতন প্রতিরোধে মতবিনিময়

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৭:২০
রাজশাহীতে ‘অনলাইনে যৌন নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় এসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) সভাকক্ষে আয়েজিত সভায় রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
 
সভায় ‘ইন্টারনেটের অপব্যবহার এবং ট্যুরিজমের মাধ্যমে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধ’ উপায় নিয়ে আলোচনা করা হয়। এসিডির প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম পায়েলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার মো. হাফিজ উদ্দীন পিন্টু।
 
সভায় ইন্টারনেটের অপব্যবহার এবং টুরিজমের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধের বিষয়বস্তু পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন এসিডির প্রোগ্রাম ম্যানেজার মো. আলী হোসেন।
 
ইত্তেফাক/আরকেজি