রাজৈরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মহেন্দ্রদী গ্রামে মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার মহেন্দ্রদী গ্রামের জালাল মুন্সীর ছেলে শাকিল পূর্ব পরিচয়ের সূত্র ধরে মঙ্গলবার বিকালে এক মাদ্রাসার ছাত্রীকে শাখারপাড় এলাকায় বেড়াতে নিয়ে যান। পরে তাকে ধর্ষণ করেন। বিষয়টি বুঝতে পেরে শাকিলকে আটক করে এলাকাবাসী।
হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম সরদার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
