কদমতলী থেকে যুবকের কঙ্কাল উদ্ধার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৮:৪২
রাজধানীর কদমতলী থানার পূর্ব কদমতলীর ২৪ ফুট রোডের একটি খাল থেকে বস্তাবন্দি এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। 
 
কদমতলী থানার ওসি এম এ জলিল বলেন, খালের কচুরিপানার নিচে বস্তাটি লুকানো ছিল। বুধবার বিকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। বস্তার মুখ খুললে, হাড়গোড় বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে ২/৩ মাস আগে লাশটি বস্তায় ভরে সেখানে ফেলে দেয়া হয়। পরে পঁচে কঙ্কাল হয়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি