বগুড়ার শেরপুরের শালফা এলকায় বুধবার সকালে লোকালয়ে দেখা যায় একটি হুনুমান। ২ মাস ধরে হুনুমানটি দেশের বিভিন্নস্থানে ঘোরাঘুরি করছে।
জানা যায়, ভারত থেকে আমদানিকৃত ফলের গাড়িতে বাংলাদেশে হুনুমানটি আসে। ২ মাস আগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সেটিকে দেখা যায়। তারপর মঙ্গলবার বগুড়ার ধুনট উপজেলায় দেখা যায়। রাতের যেকোন সময় হুনুমানটি শেরপুর উপজেলায় প্রবেশ করে।
বুধবার সকাল ১০টায় শালফা গ্রামের মৃত নশকর মোল্লার ছেলে মো. তুজাম মোল্লার বাড়ির খরের পালার কাছে হুনুমানটিকে দেখা যায়। এ খবর চারিদিকে ছড়িয়ে পরলে তা দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। হুনুমানটি বর্তমানে ওই এলাকাতেই অবস্থান করছে। ফরেস্ট রেঞ্জার আইনুল হক বলেন, হুনুমানটিকে কেউ বিরক্ত না করলে সেও কারো ক্ষতি করবে না।
ইত্তেফাক/আরকেজি
