বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ০৯:৫৭
আইসিসির নির্বাহী কমিটি ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ সূচি অনুমোদন দিয়েছে। যেই সূচি আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদনের জন্য কলকাতার বোর্ড সভায় উপস্থাপন করা হবে। এর মধ্যেই আইসিসির নির্বাহী কমিটিতে অনুমোদিত খসড়া সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। লিগ পদ্ধতিতে প্রথম রাউন্ডে প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে খেলবে। 
 
সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন ওভালে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। এছাড়া বাংলাদেশের বাকি ম্যাচগুলো হবে ৫, ৮, ১১, ১৭, ২০ ও ২৪ জুন এবং ২ ও ৫ জুলাই। এসব ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। 
 
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সমূহ
তারিখ
প্রতিপক্ষ
ভেন্যু
২ জুন
দক্ষিণ আফ্রিকা
ওভাল
৫ জুন
নিউজিল্যান্ড
ওভাল (দি/রা)
৮ জুন
ইংল্যান্ড
কার্ডিফ
১১ জুন
শ্রীলঙ্কা
ব্রিস্টল
১৭ জুন
ওয়েস্ট ইন্ডিজ
টন্টন
২০ জুন
অস্ট্রেলিয়া
নটিংহ্যাম
২৪ জুন
আফগানিস্তান
সাউদাম্পটন
২ জুলাই
ভারত
বার্মিংহাম
৫ জুলাই
পাকিস্তান
লর্ডস
 
ইত্তেফাক/কেআই