আগামী বছর ইংল্যান্ডে বিরাট কোহলির ভারত বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচ হবে ৫ জুন। তবে বিশ্বকাপে উপমহাদেশের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাক দ্বৈরথ হবে ১৬ জুন ম্যাঞ্চেস্টারে।
যদিও আইসিসি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সূচি ঘোষণা করেনি। তবে ক্রিকইনফো এরই মধ্যে আগামীকালের বৈঠকে নির্বাহী কমিটিতে চূড়ান্ত হওয়ার পর বোর্ড সভায় ওঠতে যাওয়া খসড়া সূচি প্রকাশ করে দিয়েছে। সেই সূচিতেই জানা গেছে এই তথ্য। বাংলাদেশও ২ জুন দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করে শুরু করবে তাদের মিশন।
ইত্তেফাক/কেআই
