এএফসি কাপে আবাহনীর ড্র

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ২২:২৩
এগিয়ে গিয়েও ড্র’তেই সন্তুষ্ট থাকতে হলো আবাহনী লিমিটেডকে। আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপে ভারতের আইজল এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবটি। গত ১১ এপ্রিল আইজলকে তাদের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী। তাই ‘ই’ গ্রুপে তিন ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ চার পয়েন্ট। সমান ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট আইজলের।
 
খেলার ৩০ মিনিটে একমাত্র গোলের দেখা পায় বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। এমেকাকে বক্সের ভেতরে ফেলে দিলে পেনাল্টি পায় আবাহনী। সেই পেনাল্টিতে এমেকাই শট নেন। বাঁ দিক দিয়ে তার নেয়া গড়ানো শট আইজলের জালভেদ করে। ৬৫ মিনিটে সমতা ফেরায় আইজল। আইভরি কোস্টের জিকালি লিওন্স দোদজের ক্রস থেকে প্লেসিং শটে গোল করেন আইজলের রুমানিয়ান মিডফিল্ডার আন্দ্রেই আইনেসকুর। 
 
ইত্তেফাক/কেআই