সিরাজগঞ্জের কামারখন্দে বজ্রপাতে ফরিদা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিহতের বাড়ির পাশে মাঠে এ ঘটনা ঘটে। নিহত ফরিদা বেগম উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের সৈয়দগাঁতী গ্রামের আব্দুল কুদ্দুস সেখের স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফরিদা বেগম গরু আনতে বাড়ির পাশে মাঠে যান। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু
