হাজীগঞ্জে দুই বোনসহ ৩ স্কুলছাত্রী নিখোঁজ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৩:১৭
চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের দুই বোনসহ একই বিদ্যালয়ের তিন ছাত্রী নিখোঁজ হয়েছে। এ বিষয়ে ছাত্রীদের পরিবার আলাদাভাবে দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
 
গত বুধবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় তারা। বাকিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন দুই বোন সহ ওই তিন ছাত্রী।
 
নিখোঁজ তিন ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে তারা স্কুলড্রেস পরে স্কুলে যায়। দুপুরের টিফিনে বাড়িতে এসে আবারো স্কুলে চলে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। আত্মীয় স্বজন সহ সকল স্থানে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তাই জিডি করা হয়েছে।
 
বাকিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমর কৃষ্ণশীল জানান, গত বুধবার তিন ছাত্রীর উপস্থিত ছিলো। একইদিন দুপুরের পর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থী চলে যায়।
 
তিন শিক্ষার্থী নিখোঁজের সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, সহোদর দুই ছাত্রীর বাবা এবং অপর ছাত্রীর মা সাধারণ ডায়েরি করে। আমরা এ বিষয়ে তদন্ত করে তাদের উদ্ধারের চেষ্টা করছি।
 
ইত্তেফাক/এসএস