৭০ কেজি গাঁজা উদ্ধার, ৪ মাদকব্যবসায়ী আটক

আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৬:৫৭
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাঁজাসহ চার মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৭০ কেজি গাঁজা পাওয়া যায়।
 
পুলিশ শুক্রবার ভোরে উপজেলার চুন্টা-ঘাগড়াজোর এলাকায় অভিযানে চালিয়ে তাদের আটক করে। তারা হলেন- বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের আব্দুর রহমান (২০), সেলিম মিয়া (৩৬), জিয়ামিন (১৮) এবং সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গাড়ি চালক শাহজালাল (৩৫)। সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূইয়া বলেন, থানায় মামলা দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি