জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, পড়া-লেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্মকে তথ্য-প্রযুক্তি সম্পন্ন জ্ঞানে সমৃদ্ধ করতে এই বিষয়ে শিক্ষকদের আরো দক্ষতা অর্জন করতে হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে কেশবপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আসন্ন বর্ষা শুরুর আগেই উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত এগিয়ে যেতে হবে। প্রকল্পসমূহের উন্নয়ন অগ্রগতি বিষয়ে প্রতিমাসে নিয়মিত রিপোর্ট করতে হবে।
সভায় জানানো হয়, কেশবপুরে শতভাগ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সভায় আরও জানানো হয়, দেশি প্রজাতির মাছ সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। মাছের ঘেরের জন্য প্বার্শবর্তী রাস্তায় যাতে কোন ক্ষতি না হয় সেজন্য ঘের মালিকদের উদ্যোগে ঘেরের পাড় বাঁধাই করা হবে। প্রতিমন্ত্রী এসময় বিএডিসির অধীনে খালসমূহ খনন জুনের ভেতর শেষ করার জন্য নির্দেশনা দান করেন। বাসস।
ইত্তেফাক/এমআই
