নানার কুলখানিতে এসে ট্রেনের ধাক্কায় ২ ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ০১:০৫
নানার কুলখানিতে এসে ট্রেনের ধাক্কায় মারা গেলেন দুই ভাই। তারা সর্ম্পকে চাচাতো ভাই। শুক্রবার বিকেল ৫টার দিকে কালিদাসপুর রেলগেটে গোয়ালন্দ মেইল ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।
 
নিহত সুজন ঝিনাইদহ কেসি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল। আর আরাফাত ছিল স্থানীয় ডিঙ্গেদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
 
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে সুজন ও তার চাচাতো ভাই নুরনবীর ছেলে আরাফাত উপজেলার কালিদাসপুর দক্ষিপাড়ায় নানার কুলখানিতে অংশ নিতে আসেন। সুজনের নানা নুর ইসলাম মঙ্গলবার (২৪ এপ্রিল) মারা যান। শুক্রবার তার রুহের মাগফেরাত কামনায় বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।
 
ইত্তেফাক/আরকেজি