চলমান আইপিএলের ২৭তম ম্যাচে আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। হারতে হারতে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিযোগিতায় টিকে থাকতে আজকের ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই।
এদিকে দারুন ফর্মে থাকা চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে । ৬ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। অন্যদিকে এবারের আসরের শুরু থেকেই যেন কূল কিনারা খুঁজে পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স। দলে তারকা খেলোয়াড়ের কমতি না থাকলে ৬ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছে রোহিত শর্মার দলটি।
নিজেদের শেষ ম্যাচে সানারাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছে মুম্বাই। আর মাত্র দুটি ম্যাচ হারলেই এবার তারা প্লে-অফ থেকে ছিটকে যেতে পারে। আজকের ম্যাচে ধোনি-ব্রাভো-ওয়াটনসদের বিপক্ষে ভালো করতে হলে দলীয় প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে মুম্বাইয়ের।
ইত্তেফাক/ইউবি
