পুকুরে বিষ দিয়ে ৫০ মণ মাছ নিধন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৯:০৮
ঈশ্বরদীতে এক কৃষকের পুকুরে বিষ ঢেলে দিয়ে প্রায় ৫০ মণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
মনিরুজ্জামান মিলন নামের ওই কৃষক জানান, শনিবার সকালে তিনি লোক মারফত খবর পেয়ে পুকুরে গিয়ে দেখেন অসংখ্য মাছ মরে ভেসে আছে। মাছের পরিমান প্রায় ৫০ মণ হবে।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি আজিম উদ্দীন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি