নগরীতে গণধর্ষিত কলেজছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার রাতে তাকে শেবাচিম হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস ইউনিট থেকে সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশ ও হাসপাতাল সূত্র জানায় রাত ৮টার দিকে ঐ ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে শনিবার সকালে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা অভিযুক্ত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার শাহানাজ পারভীন জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার রাতেই চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। চারজনকেই আটক করেছে পুলিশ এবং শনিবার আদালতে আটককৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার দুপুরে নগরীর কাশিপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থী বিএম কলেজ এলাকায় প্রেমিকের কাছে নোট নিতে এসে গণধর্ষণের শিকার হন।
ইত্তেফাক/আরকেজি
