বিএম কলেজের বনমালী ছাত্রীনিবাসের পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছে। একই ছাত্রীনিবাসের মারধরের শিকার শিক্ষার্থী ফারজানা আক্তার ঝুমুর এ অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন- বনমালী ছাত্রীনিবাসের জান্নাতুল ফেরদৌসি, ফাতিমা শিমু, রহিমা আফরোজ ইভা, শাকিলা আক্তার ও শারমিন আক্তার।
শনিবার কোতোয়ালি মডেল থানায় ওসি শাহ্ মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
লিখিত অভিযোগে ঝুমুর উল্লেখ করেন, অভিযুক্তরা একই ছাত্রীনিবাসে তার সাথে থাকেন। সাম্প্রতি তার সাথে ওই পাঁচ শিক্ষার্থীর বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা গত ২২ এপ্রিল বিকেলে তার ওপর হামলা ও মারধর করেন। একপর্যায়ে তার জামা কাপড় ও বইসহ আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়া হয়। ওইসময় অভিযুক্ত জান্নাতুল ফেরদৌসির নেতৃত্বে অপর অভিযুক্তরা ঝুমুর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
ইত্তেফাক/আরকেজি
