রাজবাড়ীর কালুখালীতে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ট্রাক ডাইভার নিহত হয়েছেন। শনিবার রাত আটটার দিকে উপজেলার বোলয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান জানান, রাত আটটার দিকে কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলো। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া মোড় এলাকায় আসতেই ট্রাকটির পেছনের একটি চাকা ফুটো হয়ে যায়। সে সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে ট্রাক চালক নিহত হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু
