হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১১:০১
 
আজ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার। কাল সোমবার থেকে যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।
 
এদিকে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কর্মকর্তারা জানান, দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের ধর্মীয় উত্সবটি সাড়ম্বরে উদযাপন করছে। এ কারণে আজ সরকারি ছুটি। তাই দুই দেশের ব্যবসায়িরা আজ বন্দরের মাধ্যমে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি সহ লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এএম