ময়মনসিংহে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৫:৩১
ময়মনসিংহ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে শহরের বাঘমারা এলাকার ড্রেন ও ভাটিকাশর এলাকার ডাস্টিবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 
 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ওই এলাকার দুটি ক্লিনিকে কে বা কারা অবৈধ গর্ভপাতের পর নবজাতক দুটি ড্রেনে ও ডাস্টবিনে ফেলে রেখে গেছে। 
 
স্থানীয়রা নবজাতকের মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
 
ইত্তেফাক/ইউবি