নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ২২:৫৮
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রবিবার বিকালে বেমালিয়া নদী হতে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ৪দিন ধরে নিখোঁজ ছিলেন।
 
নিহত কিশোরের নাম ইলিয়াছ (১৬)। তিনি উপজেলার আশুরাইল গ্রামের খনকার বাড়ির মৃত ধন মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
স্থানীয়রা জানায়, ইলিয়াস সরাইলে পানিশ্বর বাজারে রাজমিস্ত্রির কাজ করতেন। চারদিন ধরে অনেক খোঁজাখুঁজির পরও তার কোন খবর পাওয়া যায়নি। রবিবার বেমালিয়া নদীর পাড়ে ভাসমান লাশ পাওয়া যায়। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ শনাক্ত করে।  
নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি