চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রবিবার পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সমাবেশ ও শহরে র্যালি কর্মসূচি পালিত হয়।
সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। সমাবেশকালে বক্তব্য রাখেন সাধারণ ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি মো. আল মামুন, সাধারণ সম্পাদক মো. বনি আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ইউনুচ, মো. আতিকুর রহমান, মো. সাইদুল ইসলাম, জাকিয়া সুলতানা নিপা প্রমুখ।
বক্তারা বলেন, প্রচলিত নিয়মানুসারে ২৩ বছরে শিক্ষা জীবন শেষ হওয়ার কথা থাকলেও সমীকরণটি শুধু কাগজ-কলমের মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে। তার প্রমাণ ২৭-২৮ বছরের আগে কোন ছাত্রের শিক্ষা জীবন শেষ না হওয়া। এ অবস্থায় তারা চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবি জানাচ্ছেন। সমাবেশ শেষে তারা শহরে র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ টার্মিনাল ঘাট চত্বরে গিয়ে র্যালি শেষ করে।
ইত্তেফাক/নূহু
