দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৩:৫৮
বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিক থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ছোট বড় যানবাহনগুলো নদী পারের অপেক্ষায় রয়েছে।
 
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, নদী এলাকায় ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে