সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৪:৩১
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের জামখলা হাওরের সোনাডুবি বিলে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মো. ইয়াহিয়া (৪২) নামের এক কৃষক মারা গেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১ টায় ওই কৃষক হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি গত কয়েকদিন পূর্বে হাওরে ধান কাটার জন্য দক্ষিণ সুনামগঞ্জে আসেন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মো. জাকির হোসেন ঘটনাস্থলে লাশটি উদ্ধার করে নিয়ে আসেন।
 
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মো. জাকির হোসেন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ইয়াহিয়া কানাইঘাট উপজেলার বড়চতুল ইউয়িনের রায়পুর গ্রামের মো. ইলিয়াছ আলীর ছেলে।
 
ইত্তেফাক/এসএস