হোমনায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৭:৫৫
হোমনায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেছে এক বখাটে। উপজেলার মিরাশ গ্রামে শনিবার বিকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শিশুটির মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে সোমবার কুমিল্লায় পাঠিয়েছে পুলিশ।
 
হোমনা থানা ওসি রসুল আহমদ নিজামী বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। ধর্ষক আসিফকে (১৯) ধরতে পুলিশের অভিযান চলছে। তিনি উপজেলার মিরাশ (পশ্চিম পাড়া) গ্রামের আলম মিয়ার ছেলে।
 
ইত্তেফাক/আরকেজি