টেকনাফে পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক ১

আপডেট : ০১ মে ২০১৮, ১৪:৫৭
কক্সবাজারের টেকনাফে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৫২ হাজার ইয়াবাসহ একটি ডাম্পার জব্দ ও এক যুবককে আটক করা হয়েছে।
 
জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার অপারেশন অফিসার রাজু আহমদ, মহির উদ্দিন খাঁন, এএসআই হাফিজ, কাইয়ুম, দিদারসহ বিশেষ ফোর্স টেকনাফ সদর ইউপির রাজার ছড়ায় অভিযান চালিয়ে একটি নম্বরবিহীন ডাম্পারের গতিরোধ করে। পরে তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো বিরাট একটি ইয়াবার চালানসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে গণনা করে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 
 
অপরদিকে, এসআই মহির উদ্দিন খান গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বেইগ্যাপাড়ায় অভিযান চালিয়ে স্থানীয় এখলাস মিয়ার ছেলে মাহমুদুল হককে (২৪) দুই হাজার ৬শ ৮০ পিস ইয়াবাসহ আটক করে।
 
টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, বিপুল পরিমাণ ইয়াবাসহ ডাম্পার জব্দের ঘটনায় প্রকৃত মালিকের তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। ইয়াবাসহ আটক মাহমুদুল হককে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে