নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত সাবাহ মাসে ২দিন কর্মস্থলে থাকেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশতাক হাসান হাসপাতালটি পরিদর্শনে গেলে এলাকাবাসী এ অভিযোগ করেন।
তিনি অভিযোগকারীদের উদ্দেশ্যে বলেন, ‘এটা শুধু কেন্দুয়ার নয়, সারাদেশের একই অবস্থা। সবাই এখন সেবা রেখে টাকার পেছনে ছুটছেন। এ হাসপাতালটি খুবই অপরিচ্ছন্ন।’
মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশতাক হাসান কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশনে এসেছেন শুনেই বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, স্থানীয় চকপাড়া গ্রামের বাসিন্দা আপ্রাণ খান, স্বপন মিয়াসহ এলাকার লোকজন অভিযোগ করেন।
ইত্তেফাক/আরকেজি
