গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামে বজ্রপাতে মা ও ছেলে নিহত এবং ৩ ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার সকালে জমিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে অব্দুস ছালামের স্ত্রী বিলকিছ বেগম (৩৮) এবং ছেলে সোহেল রানা (১৭) ঘটনাস্থলে নিহত হন।
এছাড়া আব্দুস ছালামের (৫৫) ছেলে আবু তারেক (২৫) ও একই গ্রামের গোলজার রহমান (৪৫) আহত হন। আহতদেরকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ বজ্রপাতে নিহত ও আহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/এমআই
