মুকসুদপুরে শ্রমিক নিহত

আপডেট : ০১ মে ২০১৮, ২০:৩৭
মুকসুদপুরে শ্রমিক দিবসে বাথরুম নির্মাণ করতে গিয়ে ওয়াল ধসে শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার উত্তর জলিরপাড় গ্রামে মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
 
শ্রমিক উৎপল মণ্ডল ওই গ্রামের উপেন মণ্ডলের ছেলে।
 
পুলিশ জানায়, উৎপল (৩২) মঙ্গলবার বাথরুম নির্মাণের জন্য উপজেলার উত্তর জলিরপাড় গ্রামের কৃষ্ণ বালার বাড়িতে যান। বাথরুম নির্মাণের জন্য গর্ত করতে গেলে হঠাৎ পাশে থাকা ওয়াল ধসে তার উপর পড়ে।
 
এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যান। মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি